স্বেচ্ছাসেবক লীগ নেতা অপহৃত

প্রকাশঃ এপ্রিল ৩০, ২০১৫ সময়ঃ ৪:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Armanঢাকা দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক খন্দকার মো. আরমান (৪০) অপহৃত হয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।

বুধবার রাতে রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে একটি সাদা মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করে রাতেই মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন অপহৃতের স্ত্রী নিগার সুলতানা।

নিগার সুলতানা জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ফোন করলে কল কেটে দেয়। এরপর আমাকে আর কল করেনি। রাত ৮টার দিকে আবারও তাকে ফোন করি। এবারও সে কল কেটে দেয়। এরপর ফোন করলে তার ফোন বন্ধ পাই।’

তিনি বলেন, ‘তাকে না পেয়ে রাত সাড়ে ৮টার দিকে মতিঝিলে অবস্থিত আরএস ভবনে আরমানের অফিসে যাই। সেখানে কর্মরত একজন বলেন, দৈনিক বাংলা থেকে ফোন আসলে আরমান ভাই সেখানে যান। এরপর ওই কর্মচারীকে নিয়ে দৈনিক বাংলায় গেলে পরিচিত  কয়েকজন বলেন, আইএফআইসি ব্যাংকের সামনে থেকে একটি সাদা মাইক্রোবাসে করে আরমানকে তুলে নিয়ে গেছে। তবে কারা নিয়ে গেছে তা তারা জানাতে পারেনি। তার নাম্বারটি বন্ধ পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।

অপহৃতের পরিবারের অভিযোগ, সিটি নির্বাচনে সরকার দলের সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেছেন আরমান। ওই প্রার্থী নির্বাচিতও হয়েছেন। এতে প্রতিপক্ষের লোকেরা ক্ষুদ্ধ হয়ে তাকে তুলে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা তাদের।

এব্যাপারে যোগাযোগ করা হলে মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিএম ফরমান আলী জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা কে এম আরমান নিখোঁজের ঘটনায় একটি জিডি হয়েছে। আরমান সাহেবকে কেউ উঠিয়ে নিয়ে গেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/রুমন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G