সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

প্রকাশঃ মার্চ ৯, ২০১৫ সময়ঃ ২:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

gaibandhaগাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত মেত্তাউল ইসলাম মণ্ডল (৩২) মারা গেছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত সাড়ে ১১ টার দিকে মারা যান তিনি।

এর আগে গত রবিবার সন্ধ্যায় শ্যালোইঞ্জিন চালিত একটি যাত্রীবাহী ভটভটি উল্টে মেত্তাউল ইসলাম ও ভটভটির চালক ভুট্টু মিয়াসহ আরও ১০ যাত্রী আহত হন।

স্থানীয় সুত্র জানান, ভাতগ্রামের ঝাউলার বাজার এলাকা থেকে ১২-১৫ জন যাত্রী নিয়ে রবিবার সন্ধ্যার দিকে শ্যালোইঞ্জিন চালিত ভটভটিটি ফরিদপুরের চাঁদকরিম গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। পথে ভাতগ্রাম-ঠুঠিয়াপুকুড় সড়কের ভাতগ্রামের অনার্থ একাডেমি স্কুলের সামনে রাস্তার গতিরোধক পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে যায়।

এতে ভটভটিতে থাকা চালক, নারী-পুরুষ ও শিশু যাত্রীসহ অন্তত ১২ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে মেত্তাউল ইসলাম ও ভটভটির চালক ভুট্টু মিয়াকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেত্তাউল ইসলাম রাত সাড়ে ১১ টার দিকে মারা যান।

মেত্তাউল ইসলাম মণ্ডল উপজেলার ফরিদপুর ইউনিয়নের চাঁদকরিম গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

প্রতিক্ষণ /এডি/রতন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G