সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

প্রকাশঃ ফেব্রুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ৯:৪৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৭ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

clashচট্টগ্রাম-নাজিরহাট সড়কের ফটিকছড়ির কাটিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন। এরা হলেন মো. ইদ্রিস (৬০) ও মো. ওসমান (৪০)। এছাড়া এ ঘটনায় মহিবুল্লাহ নামের আরো একজন আহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের বাড়ি ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ডাইনজুরি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মনিয়া পুকুরপাড় এলাকা থেকে মেজবান খেয়ে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় চট্টগ্রাম-নাজিরহাট সড়কের ফটিকছড়ির কাটিরহাট এলাকায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়।এতে তিন জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  ইদ্রিস ও ওসমানকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত অতিরিক্ত উপ-পরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া বলেন, ‘শনিবার রাত সাড়ে ১০টার দিকে গুরুতর আহত তিন জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G