সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

প্রকাশঃ এপ্রিল ৩, ২০১৫ সময়ঃ ১২:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

road accidentচট্টগ্রামে  ট্রাকচাপায় জোরারগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনায়েত উল্লাহ ওরফে সাব মিয়া (৪৮) নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ১০ টার দিকে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার ছিনকিআস্তানা রেল স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত সাব মিয়া সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় ফেনীর মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা আটক করে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

জোরারগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/কবির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G