সড়াইলে ট্রাকের ধাক্কায় নিহত ৩

প্রকাশঃ জুন ২৭, ২০১৬ সময়ঃ ৩:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

Brahmanbaria-news24com-

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। নিহতরা হলেন- জেলা ট্যাংক-লরি মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলাম, সাধারণ সম্পাদক আলী আজম ও সদস্য শাহজাহান মিয়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী একটি ট্রাক পেছন দিক থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী তিনজন ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনার পরপরই বিক্ষুদ্ধ জনতা সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর প্রায় দেড়টায়  যানবাহন শুরু করে। বিশ্বরোড হাইওয়ে থানার  এস আই মোঃ আনিসুজ্জামান দুর্ঘটনায় তিনজন নিহতের কথা স্বীকার করেছেন।

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G