হবিগঞ্জে ট্রাকচাপায় নিহত ২
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৮ টার দিকে মহাসড়কের আদিত্যপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার বৈদ্যারবাজার এলাকার সুঘর গ্রামের আলতাব হোসেনের ছেলে সোহেল মিয়া (৩২) ও রুহেল মিয়া (১৭)।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত সোহেল সকালে বাহুবল উপজেলার দিগাম্বর গ্রামের শশুর বাড়ি যাচ্ছিলেন।
পথে সোহেল তার ছোট ভাই রুহেলকে সিএনজি চালানো শেখাচ্ছিলেন। মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক সিএনজিকে চাপা দিলে সিএনজিটি ধুমড়ে-মুছড়ে য়ায়।
এতে ঘটনাস্থলেই রুহেল মিয়া নিহত হন। গুরুতর আহত সোহেল মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতাল নেওয়ার পথে মারা যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।
হাইওয়ে থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুর রহমান চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
প্রতিক্ষণ /এডি/বেলাল
























