হাইবাতুল্লা আখুনজাদাকে নতুন তালেবান নেতা ঘোষণা

প্রকাশঃ মে ২৫, ২০১৬ সময়ঃ ৫:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

taliban

আফগানিস্তানের তালেবান তাদের নতুন নেতার নাম ঘোষণা করেছে। এই নতুন নেতার নাম হাইবাতুল্লাহ আখুনজাদা। গত শনিবার মার্কিন ড্রোন হামলায় তালিবান নেতা মোল্লা আখতার মানসুরের মৃত্যুর পর এই ঘোষণা দেওয়া হলো। একটি বার্তায় মোল্লা মানসুরের মৃত্যুর বিষয়টি প্রথমবারের মতো স্বীকার করলো তালেবান।

শনিবার পাকিস্তানের বেলুচিস্তানে নিজের গাড়ির উপর মার্কিন চালকবিহীন ড্রোন বিমান হামলা চালালে নিহত হন তালেবান নেতা মানসুর। মোল্লা মোহাম্মদ ওমরের মৃত্যুর পর ২০১৫ সালের জুলাই মাসে তিনি দায়িত্ব নিয়েছিলেন।

তবে শোনা যাচ্ছে, আখুনজাদার এই নিয়োগ বিতর্ক তৈরি করতে পারে। কারণ তালেবানের শক্তিশালী ঘাটি, কান্দাহারের যোদ্ধারা এমন কাউকে নেতা হিসাবে পছন্দ করে, যারা সরাসরি মাঠে লড়াই করেছে। ধর্মীয় স্কলার এবং তালেবান আদালতের সাবেক প্রধান বিচারক হাইবাতুল্লাহ অনেক দিন ধরেই তালেবানের শীর্ষ নেতাদের একজন হিসাবে দায়িত্ব পালন করে আসছেন, তবে তার সম্মুখ সমরে অংশগ্রহণের ইতিহাস নেই।

তার সম্পর্কে যতদূর জানা গেছে, তিনি দক্ষিণ কান্দাহার প্রদেশের ইশাকজাই গোত্রের সদস্য, যার বয়স ৪৫ থেকে ৫০ এর মধ্যে হবে বলে ধারণা করা হয়। তিনি বরাবরই আফগানিস্তানে থাকেন, দেশের বাইরে খুব একটা ভ্রমণের তথ্য পাওয়া যায়নি।

মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং আরেক নেতা সিরাজুদ্দিন হাক্কানি দলটির উপ প্রধানের দায়িত্ব পালন করবেন বলে তালেবান জানিয়েছে।

এদিকে বুধবার কাবুলে একটি আত্মঘাতী হামলায় অন্তত দশজন নিহত হয়েছে। আদালতের কর্মীদের বহনকারী একটি বাসে ওই হামলা চালানো হয়।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G