হিমাগরে রাখা হবে চাষী নজরুল ইসলামের মরদেহ

প্রকাশঃ জানুয়ারি ১১, ২০১৫ সময়ঃ ৭:১৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৯ পূর্বাহ্ণ
 bg_final_359006015

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী ও একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম (৭৩) দীর্ঘদিন লিভার ক্যান্সারে ভোগার পর রোববার (১১ জানুয়ারি) ভোর ৬টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানাজার বিষয়ে ছোট ভাই চাষী সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘প্রথমে মতিঝিলের ইডেন মসজিদ ও এরপর গোপীবাগের ব্রাদার্স ক্লাবে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ রাখা হবে ল্যাবএইডের হিমাগরে।’
বর্তমানে চাষীর মরদেহ কমলাপুর জসিম উদ্দিন রোডের বাসায় নেওয়া হয়েছে। জানা গেছে, ১২ জানুয়ারি সকাল ১০টায় এফডিসিতে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বায়তুল মোকাররম ও কেন্দ্রীয় শহীদ মিনারে বাদ জোহর জানাজার পর মুন্সীগঞ্জের সমষপুর গ্রামে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে তাকে।

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G