হুমায়ূন আহমেদের গল্পে মাহি

প্রকাশঃ সেপ্টেম্বর ২৪, ২০১৫ সময়ঃ ২:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৪ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক

mahi1

হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কৃষ্ণপক্ষ’ অবলম্বনে নির্মাণ হতে যাচ্ছে একটি চলচ্চিত্র। চলচ্চিত্রটি নির্মাণের ঘোষনা দিলেন অভিনত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।

আগামী একমাসের মধ্যেই চলচ্চিত্রটি নির্মাণের পরিকল্পনা করেছেন তিনি। চলচ্চিত্রটিতে অভিনয়ের মাধ্যমে হুমায়ূন আহমেদের চলচ্চিত্রে নাম লেখাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। নি:সন্দেহে মাহি ভক্তদের জন্য চমকে দেয়ার মতো খবর এটি।

এ প্রসঙ্গে শাওন বলে‌ন‌, অল্প সময়ে এমন দু:সাহসিক কাজের সিদ্ধান্ত নেয়া এবং প্রিয় মানুষগুলোকে পাশে পাওয়ার পেছনে রহস্য একটাই। হুমায়ূন আহমেদ এর জন্মবার্ষিকীতে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন। ছবি বানানোর স্বপ্ন বুকের মধ্যে নিয়ে বেড়াচ্ছি অনেকদিন ধরে। সেই স্বপ্নপূরণের তারিখটা হুমায়ূনের জন্মদিনে হতে যাচ্ছে। এর চেয়ে আনন্দের আর কিবা হতে পারে।’

চলচ্চিত্রটিতে মাহি ছাড়াও আরো থাকছেন চিত্রনায়ক রিয়াজ, তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, ফারুক আহমেদ।

সঙ্গীতায়োজনে থাকবেন এস আই টুটুল, ইমন সাহা। ১৩ নভেম্বর নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিনে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন শাওন। ছবিটির প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক শাওন।

 

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G