হে নীলাম্বরী, জ্বলে ওঠো ফাল্গুনী হাওয়ায়

প্রকাশঃ ফেব্রুয়ারি ২০, ২০১৭ সময়ঃ ১১:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৪ পূর্বাহ্ণ

শারমিন আকতার:

16ce53fce1a8d3a9f4d7908e97d65ff9-3

আজ বসন্ত মিলেছে মন খারাপের আকাশের সাথে। সারাদিন আকাশ মুখ ভাড় করে রেখেছে বসন্তের নিরব প্রশ্রয়ে। ডানা মেলে নীল আকাশে টইটই করে ঘুরে বেড়ানো দোয়েল, চড়ুই, টুনটুনিরা আজ এল না কোনো এক অজানা আশঙ্কায়।

dsc_0135

অবশেষে ভর দুপুরে দুএকজন সাহস করে প্রতিদিনের মতো আমার শহুরে বারান্দার এককোণে চুপিচুপি এসে অপরাজিতার পাতার আড়ালে লুকোবার চেষ্টা করছিল। কেউ নেই ভেবে তাদের জন্য বরাদ্দ খাবার-পানি খেতে ব্যস্ত হয়ে পড়লো। বহুদিনের অতিথি তবুও এত ভয়!

20160930_174224

ভোরের আলো পথ দেখিয়ে যাবার আগেই যে মা চড়ুই সবার অগোচরে ছোট্ট বাচ্চাটিকে সঙ্গে নিয়ে টবের আড়ালে লুকিয়ে অতি যত্মে মুখে খাবার তুলে দিত আর চারদিক সতর্ক চোখে তাকাতো; আজ সে এল না কেন? মন খারাপের আকাশ দেখে? তাইতো অপরাজিতার ফুলগুলোকেও আজকের আকাশের মতো অনুজ্জ্বল আর বড় বেশি ফ্যাকাসে লাগছে।

হে নীলাম্বরী আকাশ, তুমি ফাগুনের আগুনে জ্বলে ওঠো ফাল্গুনী হাওয়ায়।

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G