১৪ দলের গণমিছিল আজ

প্রকাশঃ ফেব্রুয়ারি ২০, ২০১৫ সময়ঃ ৮:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

14 dolআওয়ামীলীগ নেতৃত্বাধীন ১৪ দলের উদ্যোগে আজ শুক্রবার বিকাল ৪ টায় রাজধানীসহ সারা দেশে একযোগে গণমিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিএনপি জোটের দেশবিরোধী চক্রান্ত, ষড়যন্ত্র, সন্ত্রাস, পেট্রোল বোমা হামলা, চোরাগুপ্তা বোমা হামলা, জঙ্গি নাশকতা, ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও মানুষ হত্যার প্রতিবাদে এ গণমিছিলের আয়োজন করা হয়েছে।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের (বঙ্গবন্ধু স্কয়ার) সামনে থেকে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে গণমিছিলটি বের হবে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হবে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম গণমিছিল সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রতিক্ষণ /এডি/জালালী

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G