২০২৪ পর্যন্ত শেখ হাসিনাকে সহ্য করতে হবে

প্রকাশঃ জানুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ৫:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৪ অপরাহ্ণ

modassserনিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

২০২৪ পর্যন্ত  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহ্য করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।

শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউতে ঢাকা মহানগর যুবলীগ (দক্ষিণ) আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘২০১৯ সালের নির্বাচনে কী হবে আপনারা জানেন। আপনারা চান আর না চান ২০২৪ সালের নির্বাচন পর্যন্ত শেখ হাসিনাকে সহ্য করতে হবে।’

তিনি বলেন, ‘বোমাবাজি করে কোনো লাভ হবে না।’

শেখ হাসিনার কর্মীদের ২০২৪ সাল পর্যন্ত একইভাবে জাগ্রত থাকার আহ্বান জানান সৈয়দ মোদাচ্ছের।

প্রতিক্ষণ/এডি/কবির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G