আল কায়দার প্রধানসহ ১২ জঙ্গি আটক

প্রকাশঃ জুলাই ২, ২০১৫ সময়ঃ ১১:৫৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

Greptar14জঙ্গি সংগঠন আল-কায়েদা ভারতীয় উপমহাদেশ (একিউআইএস) শাখার বাংলাদেশের প্রধান সমন্বয়ক মাওলানা মাঈনুল ইসলামসহ ১২ জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাব। 

বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রাতে অভিযান চালিয়ে আল-কায়েদা ভারতীয় উপমহাদেশ শাখার বাংলাদেশের প্রধান সমন্বয়ক মাওলানা মাঈনুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি এর আগে হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) সঙ্গেও জড়িত ছিলেন। এ ছাড়া অভিযানে একিউআইএসের উপদেষ্টা মাওলানা জাফর আমিনসহ আরো ১১ জঙ্গিকে গ্রেফতার করা হয়। এ সময় বিপুল পরিমাণ বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বই জব্দ করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G