বিএনপি নেতারাই হরতাল-অবরোধ মানছেন না

প্রকাশঃ ফেব্রুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ৫:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

photo181বিএনপি নেতারাই হরতাল-অবরোধ মানছেন না বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি উদাহরণ দিয়ে বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাওয়াতে অংশ নিতে ঢাকার ভারতীয় হাইকমিশনে বিএনপি নেতারা গাড়ি চড়ে যান।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগারে (সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপো-সিএমএসডি) বিভিন্ন জেলা ও উপজেলার হাসপাতালে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাসিম।

মন্ত্রী বলেন, হরতাল-অবরোধ আহ্বান করে বিএনপি নেতারাই এখন মানছেন না। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে ভারতীয় হাইকমিশনে যে আমন্ত্রণ দেওয়া হয়েছিল, সেখানে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত হন। মওদুদ আহমেদ, মঈন খানরা সেখানে গাড়িতে করে যান। আমরা সবাই অনুষ্ঠানে এ দৃশ্য দেখেছি।

নাসিম বলেন, নিজেরা অবরোধ না মেলে জ্বালাও-পোড়াও করে সরকারের পতন ঘটানো যায় না। এভাবে সরকার পতন ঘটানো গেলে পৃথিবীতে আর সভ্যতা গড়ে উঠতো না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/রোজি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G