ফ্যাশনেবল হয়ে উঠুন কম খরচেই

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ২:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৮ পূর্বাহ্ণ

লাইফষ্টাইল ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

style1বর্তমানে নিজেকে একটু আকর্ষণীয় দেখাবার জন্য খুব যে সুন্দর হওয়ার প্রয়োজন পড়ে নয়, একটু স্টাইলিশ লুকেই আপনি নিজেকে অনেক সুন্দর ও আকর্ষণীয় দেখাতে পারেন।

সাজ-পোশাকে নিজেকে একটু স্টাইলিশ দেখাতে চান। কিন্তু স্টাইলিশ সাজ-পোশাক মানেই যে অনেক টাকা খরচ করে দামী কিছু কিনে নিজেকে সাজাতে হবে তা কিন্তু নয়। আপনি একটু বুদ্ধি খাটিয়ে সামান্য অর্থ খরচ করেই নিজেকে অনেক স্টাইলিশ দেখাবে পারবেন। ভাবছেন কীভাবে?

চলুন তবে জেনে নেয়া যাক সে সম্পর্কে।

১. শুধুমাত্র ব্র্যান্ডের পোশাক পড়ার অভ্যাস ছেড়ে নিন:
শুধুমাত্র দামী ব্র্যান্ডের পোশাকেই আপনি স্টাইলিশ লুক পাবেন, এই চিন্তা একেবারে ছেড়ে দিন। নিজের খরচ বাঁচাতে চাইলে সোজা চলে যান নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনীচক, হকার’স মার্কেট এলাকায়। বেশ কম দামে অনেক স্টাইলিশ পোশাক কিনতে পারবেন। এবং নিজের লুকটাকেও করতে পারবেন স্টাইলিশ।

২. ছাড় চলাকালীন সময়ে কাপড় কিনুন:
আপনার যদি ব্র্যান্ডের পোশাকের প্রতি মনোযোগ বেশি থাকে, তাহলে হুটহাট জিনিস কিনে না ফেলে একটু অপেক্ষা করবেন। ছাড় সব বড় বড় ব্র্যান্ডের দোকানেই দিয়ে থাকে। ছাড়ের জন্য অপেক্ষা করুন। ছাড়ের সিজন শুরু হলেই পোশাক কিনে ফেলুন।

৩. পুরোনো পোশাক সব ফেলে দেবেন না:
অনেকেই পুরোনো সব কিছুই ফেলে দেন। এই কাজটি করবেন না। পুরোনো অনেক কিছু দিয়েই বেশ ভালো কিছু তৈরি করে ফেলা যায়। যেমন, পুরনো ওড়না দিয়ে সুন্দর স্কার্ফ তৈরি করে ফেলতে পারেন, পুরোনো কাপড়ের কিছু অংশ নতুন কাপড়ে ডিজাইন করে নতুন করে ডিজাইন করে নিতে পারেন অনেক পোশাক। তাই বুঝে শুনে পুরোনো কাপড় ফেলুন।

৪. ছোটোখাটো জিনিস সেলাই করা শিখে ফেলুন:
অনেক সময় সামান্য একটু সেলাই খুলে যাওয়া, কিংবা চলার পথে একটু টান লেগে কোনা ছিঁড়ে যাওয়ার কারণে পোশাক বাদ দিয়ে দিতে হয়। আবার পোশাক কিনে নিলে তা অলটার করানোর জন্য দর্জির কাছে দৌড়তে হয়। এতোসব ঝামেলা বাদ দিয়ে নিজেই শিখে ফেলুন ছোটোখাটো সেলাইয়ের টেকনিক। বেশ পয়সা বেঁচে যাবে।

প্রতিক্ষণ/এডি/শিমু

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G