‘হাসনা হেনা’ নিয়ে পপি

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ১:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৩ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

2011-09-06-18-51-17-073950900-1চিত্রনায়িকা পপি চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে অভিনয় করছেন না। তবে ছোটপর্দায় মাঝেমধ্যে কাজ করছেন। তবে প্রথমবারের মতো একসঙ্গে একটি নাটকে অভিনয় করলেন চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি ও শাহরিয়ার শুভ।

সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘হাসনা হেনা’ নামের একটি টেলিফিল্মে এই দু’জন প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

এ বিষয়ে পপি বলেন, ‘এই টেলিছবিটির গল্প একটু ভিন্ন ধরনের। এতে বেশ চমকও রয়েছে। তাই অন্য কিছু না ভেবে অভিনয় করেছি। আশা করি, দর্শকরাও টেলিছবিটি বেশ উপভোগ করবেন।’

এখানে পপির সঙ্গে শাহরিয়ার শুভসহ আরও অভিনয় করছেন সাগর সিদ্দিকী, আন্না, শবনম পারভীন, সানি, শহীদুল আলম সাচ্চু, আবু সাঈদ খান, আফজাল শরীফ, হীরা আঁখি, পার্সিয়া সহ আরো অনেকে।

এ প্রসঙ্গে পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘আমি অনেক চিত্রনায়িকা ও শিল্পীকে নিয়ে কাজ করেছি। এর মধ্যে পপি বেশ দক্ষ ও পরিপক্ব। খুব সহজেই তিনি নিজের চরিত্রের মধ্যে প্রবেশ করতে পারেন। এই টেলিছবিতেও তিনি চমৎকার অভিনয় করেছেন। আশা করি, টেলিছবিটি সবার ভালোলাগবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই চিত্রনায়িকা পপির বিচরন বড় পর্দায় নেই বললেই চলে। ধারাবাহিক এবং এক ঘণ্টার নাটকেও তাকে খুব একটা দেখা যায় না, তবে কিছুদিন পরপরই বিভিন্ন টেলিফিল্মে চিত্রনায়িকা পপির স্বরুপে পাওয়া যায়।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G