মান্নার সংবাদ সম্মেলন মঙ্গলবার

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ৬:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

manna 22টেলিফোন কথোপকথন নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে নিজের অবস্থান জানাতে মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোমবার দুপুরে এ সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।

কয়েকটি গণমাধ্যমে রবিবার ও সোমবার মাহমুদুর রহমান মান্নার ‘টেলিফোন কথোপকথন ফাঁস’ প্রকাশিত হয়।

এরপর সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্যের পূর্বনির্ধারিত গণমিছিল ‘অনিবার্য’ কারণ দেখিয়ে বাতিল করা হয়েছে। গণমিছিলে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের অংশ নেওয়ার কথা থাকলেও তারা উপস্থিত হননি।

প্রতিক্ষণ /এডি/আনিস

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G