ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি, যুবদল নেতা গ্রেপ্তার

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ৩:৩৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গাত্মক ছবি আপলোড করার অভিযোগে মিরসরাই যুবদলের যুগ্ম-আহবায়ক ইফতেখার মাহমুদ জিপসনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার জোরারগঞ্জে এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয় জিপসনকে। জিপসন হিঙ্গুলি ইউনিয়ন যুবদলের সভাপতি।

জোরাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, গত বছরের ১ নভেম্বর জিপসন তার ফেইসবুক ওয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ব্যঙ্গাত্মক ছবি আপলোড করে। ঘটনার পর থেকে জিপসন আত্মগোপনে চলে যায়।

পুলিশ সূত্র জানিয়েছে, গত বছরের ১ নভেম্বর ইফতেখার মাহমুদ তাঁর ফেসবুক পাতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি বিকৃত করে আপলোড করেন। এরপর থেকে পুলিশ তাঁকে খুঁজছে।

এদিকে ওই সময় স্থানীয় একটি পত্রিকা ও কয়েকটি অনলাইন পত্রিকায় বিষয়টি ছাপা হয়। স্থানীয় কয়েকজন সাংবাদিক জানান, ওই সময় তিনি অনলাইন পত্রিকার সাংবাদিকদের কাছে দাবি করেছিলেন, দুষ্কৃতকারীরা তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে তাঁকে বিপদে ফেলার জন্য এ ছবি আপলোড করেছে। এরপর থেকে তিনি গ্রেপ্তারের ভয়ে গা ঢাকা দেন।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রধানমন্ত্রীর ব্যঙ্গাত্মক ছবি ফেইসবুকে আপলোড করার মামলা ছাড়াও তার বিরুদ্ধে গাড়ি পোড়ানো, নাশকতা, বিস্ফোরক দ্রব্য আইনে ৯/১০টি মামলা রয়েছে বলে জানান ওসি। সাংবাদিকদের কাছে ইফতেখার মাহমুদ তাঁর অ্যাকাউন্ট হ্যাক করার দাবির বিষয়টি ওসি জানেন না বলে জানান।

প্রতিক্ষণ/এডি/জামান

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G