যশোরে আওয়ামী লীগ নেতা খুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ২:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

josore 2যশোরের ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনকে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে দিকে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকায় সিনজেনটা ডিপোর কাছে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকালে বাসা থেকে মোটরসাইকেল যোগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাচ্ছিলেন মোশারফ। পথে বাহাদুরপুর এলাকায় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধ মোশারফকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

নিহত মোশাররফ হোসেনের স্ত্রী ফেরদৌসি বেগম জানান, শহরের পুরাতন কসবা এলাকার ভাড়া বাসা থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাওয়ার উদ্দেশে মোশাররফ হোসেন সকাল ১০টার দিকে মোটরসাইকেলযোগে রওনা দেন। এরপর অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে।

জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন গ্রামবাসীর উদ্ধৃতি দিয়ে জানান, পেছন থেকে দুটি মোটরসাইকেলে কয়েক দুর্বৃত্ত এসে মোশাররফ হোসেনকে গুলি করে ও কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ মোশাররফকে হাসপাতালে আনেন শামসুল হক নামে এক ইজিবাইকযাত্রী।

শামসুল হক জানান, ইজিবাইকটি যশোর শহরে আসার পথে ইয়াসিন নামে এক স্কুলছাত্র সেটি থামায়। সে জানায়, ইউপি চেয়ারম্যান মোশাররফ রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে আছেন। শামসুল হকসহ ইজিবাইকের অন্য যাত্রীরা মুমূর্ষু অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আনেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মামুন সকাল সাড়ে ১১টায় মোশাররফকে মৃত ঘোষণা করেন। ডা. মামুন জানান, মোশাররফ গুলিতে নিহত হয়েছেন।

প্রতিক্ষণ /এডি/বাবলু

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G