হাজীগঞ্জে ট্রাক চাপায় যুবক নিহত, আহত চার

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ১২:৩৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

road_accident_bg_200190716চাঁদপুরের হাজীগঞ্জে ট্রাক চাপায় আনিসুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি নিহত সহ কমপক্ষে আরও চারজন আহত হন হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান হাজীগঞ্জ উপজেলা গোপালখোঁড় এলাকার ভূঁইয়া বাড়ির মৃত মনসুর আহম্মদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি চালিত একটি অটোরিকশা রাত সাড়ে ৯টার দিকে হাজীগঞ্জ থেকে চাঁদপুরে দিকে যাচ্ছিল। পথে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বাকিলা বাজার এলাকায় এলে অটোরিকশাটিকে একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে পাঁচজন গুরুতর আহত হন।

আহত ব্যক্তিরা হলেন-নিহতের স্ত্রী আঁখি (২৫) ও ছেলে আজিজুর রহমান (৫) এবং সিএনজি চালকসহ অজ্ঞাত আরো এক যাত্রী।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখ‍ানে দায়িত্বরত চিকিৎস‍ক আনিসুরকে মৃত ঘোষণা করেন।

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G