ত্বকের সৌন্দর্য বাড়াবে চা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ৪:১২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৬ পূর্বাহ্ণ

লাইফষ্টাইল ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

teaসব ধরনের চায়ের স্বাস্থ্যকর গুণের কথা প্রমাণিত বৈজ্ঞানিক গবেষণায়। চা শুধু যে সৌন্দর্য বাড়াতেই সাহায্য করে তা নয়, ওজন কমাতে এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে। ‘টি অ্যাডভাইজরি প্যানেল’ (টিএপি)-এর বিশেষজ্ঞরা চা সম্পর্কে এমন কিছু তথ্য জানান, যা এক কাপ চায়ের পেছনে লুকানো সৌন্দর্যের পেছনে রয়েছে।

চলুন তাহলে জেনে নিই সে সম্পর্কে:

ত্বকে আর্দ্রতা যোগায়:
আমাদের শরীরের জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, দিনে ছয় কাপের বেশি দুধ-চিনি ছাড়া চা পান করলে তা পানির মতোই শরীর ও ত্বকে আর্দ্রতা যোগায়।

ত্বকের স্বাস্থ্যরক্ষা:
সঠিক আর্দ্রতা থাকলেই ত্বক স্বাস্থ্যোজ্জ্বল হয়। ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য সব ধরনের চাসহ প্রচুর পরিমাণে তরল পান করা উচিত। সাদা চা ত্বকে প্রদাহ প্রতিরোধে সাহায্য করে।

ওজন কমাতে চা:
চা ওজন বাড়ার প্রবণতা কমাতে সহযোগিতা করে। যারা চা পান করে না তাদের তুলনায় যারা চা পান করে তাদের শরীরে চর্বির শতাংশ ও কোমরের পরিধি কম থাকে। ননীতোলা দুধ মেশানো এবং চিনি ছাড়া কালো চাসহ সব ধরনের চা অন্যান্য জনপ্রিয় পানীয়ের চেয়ে কম ক্যালরিযুক্ত। শক্তি ধরে রাখার জন্য এবং আর্দ্রতা বজায় রাখার জন্য চা অন্যান্য পানীয়ের চেয়ে ভালো কাজ করে।

সৌন্দর্যচর্চায় চা:
উপকারিতার পাশাপাশি রূপচর্চাতেও এক অনন্য ভূমিকা রয়েছে চায়ের। কুসুম গরম পানিতে টি-ব্যাগ ডুবিয়ে চোখ বন্ধ করে চোখের ওপর রাখুন। এতে আপনার চোখের ক্লান্তি ও ফোলাভাব দূর হবে। শ্যাম্পু করার পর চুলে চায়ের লিকার ব্যবহার করলে তা কন্ডিশনারের কাজ করে। পুদিনার চা চমত্‍কার মাউথওয়াশ হিসেবে কাজ করে।

প্রতিক্ষণ/এডি/আশা

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G