কবরীর ‘এই তুমি সেই তুমি’

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ৫:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩২ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

kabori20140722074752অবশেষে গুছিয়ে এনেছেন কবরী। অনেকদিন ধরেই চলচ্চিত্র পরিচালনার পরিকল্পনা করছিলেন বর্ষীয়ান এই অভিনেত্রী। তাই ‘এই তুমি সেই তুমি’ নামে ছবিটি পরিচালনা করেছেন।

পরিচালনার পাশাপাশি ছবিটিতে অভিনয়ও করবেন কবরী। তবে এতে নায়ক হিসেবে অভিনয় করবে আরিফিন শুভ ও তার নায়িকা নেওয়া হচ্ছে কলকাতা থেকে। এ ছাড়াও থাকছেন আলমগীর।

এরই মধ্যে ছবিটির একটি গান তৈরির কাজ শুরু হয়েছে। এটি লিখছেন কবির বকুল। সংগীত পরিচালনা করবেন শওকত আলী ইমন।

এ প্রসঙ্গে কবরী সারোয়ার বলেন, ‘দেশের চলমান পরিস্থিতি স্থিতিশীল হলেই ছবিটির কাজ শুরু করতে চাই। এ ছবির গল্প, সংলাপ, চিত্রনাট্যও আমারই লেখা। শিগগিরই মহরত করবো।’

উল্লেখ্য কবরী পরিচালিত প্রথম ছবি ‘আয়না’য় অভিনয় করেন ফেরদৌস ও সোহানা সাবা।

প্রতিক্ষণ/এডি/আমির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G