রামু যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ৮:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

downloadবাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিতে ১ মার্চ (রোববার) কক্সবাজারের রামু যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি ওইদিন সকাল ১১টায় হেলিকপ্টারে করে রামু পৌঁছে উপজেলার রাজারকুল ইউনিয়নে স্থাপিত নতুন  সেনানিবাসের পতাকা উত্তেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

এ সময় তিনি সেনাবাহিনীর একটি ডিভিশন, দু’টি পদাতিক ইউনিট, একটি পদাতিক ব্রিগেড ও একটি আর্টিলারি ইউনিটসহ পূর্ণাঙ্গ স্থায়ী সেনানিবাস উদ্বোধন করবেন বলে জানা গেছে। অনুষ্ঠান শেষে তিনি ঢাকায় ফিরে যাবেন।

প্রধানমন্ত্রীর সহকারী সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে, রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে ১হাজার ৭৮৭ একর বিশাল জায়গা জুড়ে দ্রুত এগিয়ে চলছে পূর্ণাঙ্গ সেনানিবাস স্থাপনের কাজ।

 

 

প্রতিক্ষণ/এডি/লিজা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G