আলতাফ মাহমুদের জীবনী নিয়ে নাটক

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ২:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১২ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

4_125539আমার ভাইয়ের রক্তে রাঙানো…গানটি শুনলে মনে পড়ে যায় এর কালজয়ী সুরকার  আলতাফ মাহমুদের কথা। যার এই সুরের কারণে হৃদয় মন্দিরে ঠাঁই পেয়েছে গানটি।

আনিসুল হকের রচনা ও আশরাফী মিঠুর পারিচালনায় এবার শহীদ আলতাফ মাহমুদের জীবনী নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ঘুমের দেশে ঘুম ভাঙ্গাতে’।

ভাষা আন্দোলন তুঙ্গে তরুণেরা যোগ দেয় এ আন্দোলনে। তারপর ৬৯ এর গণ আন্দোলন, ৭১ এ আলতাফ মাহমুদকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা! এ সবই আজ ইতিহাস। এই বিষয়গুলো নিয়েই নির্মিত হচ্ছে এই নাটক।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শিমুল ইউসুফ, হিল্লোল, ভাবনা প্রমুখ। ২৭ ফেব্রুয়ারি, শুক্রবার রাত ১১টায় এটিএন বাংলায় প্রচারিত হবে এ নাটকটি।

প্রতিক্ষণ/এডি/আকিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G