অভিজিতের মুক্তমনা ব্লগ বন্ধ !

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ৬:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৭ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

muktomona দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নির্মমভাবে নিহত লেখক অভিজিৎ রায়ের প্রতিষ্ঠিত ব্লগ ‘মুক্তমনা’য় ঢোকা যাচ্ছে না।

শুক্রবার সকাল থেকে একাধিবার চেষ্টা করেও এ ব্লগের (http://www.mukto-mona.com/) কোনো লেখা পড়া যাচ্ছে না। লেখার বদলে ব্লগটিতে “Error 403 – Forbidden

You don’t have permission to access the requested resource. Please contact the web site owner for further assistance.’’ দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তরা ‘মুক্তমনা’ ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার ওপর হামলা চালায়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অভিজিৎকে মৃত ঘোষণা করেন। বন্যার অবস্থাও আশঙ্কাজনক। অভিজিৎকে জঙ্গিবাদীরা দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা।

প্রতিক্ষণ /এডি/লাকি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G