রবীন্দ্রনাথের অপু নিলয়

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ১২:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৭ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

niloysm__bg_984458587গায়ে পাঞ্জাবি-পায়জামা, গলায় ফুলের মালা। পাশে কনের সাজে দাঁড়িয়ে আছে। যার নাম রনিতা দাস (বাহা মনি)। আর এই কনের বর হল আমাদের নিলয়।

এটি বাস্তবের কোন বিয়ে নয়, শুধু বিয়ের দৃশ্য। অর্থাৎ একটি নতুন ধারাবাহিক নাটকে দেখা যাবে এভাবে তাদের। নাটকটির নাম ‘হৈমন্তী’। এতে অপু চরিত্রে নিলয় আর হৈমন্তীর ভূমিকায় দেখা যাবে রনিতাকে।

এছাড়াও ধারাবাহিকটিতে আরও অভিনয় করছেন শিরিন আলম, ঝুনা চৌধুরী, কলকাতার অভিনেতা পরাণ চট্টোপাধ্যায়, তরুণ প্রমুখ।

জান গেছে, ভারতলক্ষ্মী পিকচার্সের সেটে এখন নাটকটির দৃশ্যধারণ হচ্ছে। এর কাহিনী লিখেছেন ডায়েল রহমান। ৫ মার্চ সেখানে পৌঁছে ‘হৈমন্তী’ পরিচালনা করবেন তিনি। আপাতত ওপারের একজন পরিচালনার কাজটি চালিয়ে নিচ্ছেন।

নিলয় বললেন, ‘অভিনয়ের জন্য এর আগেও বর সাজতে হয়েছে। তবে কলকাতায় এবারই প্রথম এমন চরিত্রে কাজ করছি। নাটকটি নিয়ে আমি আশাবাদী।’

প্রতিক্ষণ/এডি/রনি

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G