কলকাতার ছবিতে সোহানা সাবা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ১:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৬ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

full_1764100457_1425043728দেশের চলচ্চিত্রের গণ্ডি ছাড়িয়ে এবার প্রথমবারের মতো কলকাতার ছবিতে অভিনয় করলেন সোহানা সাবা। ছবির নাম ‘ষড়রিপু’।

গতকাল কলকাতায় ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাবা। ছবিটি পরিচালনা করছেন অয়ন চক্রবর্তী।

তবে অয়ন চক্রবর্তীর ‘ষড়ঋতু’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি এটি অয়নের অভিষেক ছবি হলেও চলচ্চিত্রে সাবা নতুন নন। বাংলাদেশের পাঁচটি ছবিতে অভিনয় করেছেন তিনি।

রোমান্টিক থ্রিলার এই ছবিতে সাবার সঙ্গে অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী ও রজতাভ দত্ত। এছাড়াও রুদ্রনীল ঘোষ, রায়েশ শর্মা, সুদীপ চক্রবর্তী ও কনিকা বন্দ্যোপাধ্যায় অভিনয় করবেন এর গুরুত্বপূর্ণ চরিত্রে।

সোহানা সাবা বললেন, ‘কলকাতায় এবারই প্রথম কাজ করছি। পাশাপাশি অয়ন চক্রবর্তীর এটাই প্রথম ফিচার ফিল্ম হলেও তার কাজ নিয়ে আমি অনেক আশাবাদী।’

সহশিল্পী প্রসঙ্গে সাবা বললেন, ‘সহশিল্পীরা সবাই কলকাতার ছবির পরীক্ষিত অভিনয়শিল্পী। তাঁদের সঙ্গে কাজ করছি ভেবে ভালো লাগাটা অনেক বেশি। নতুন কিছু শিখতে পারব। আমি কিন্তু আত্মবিশ্বাসীও। আমার এ আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে সপ্তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বৃহন্নলা ছবির জন্য পাওয়া সেরা অভিনয়শিল্পীর পুরস্কারটি।’

সাবা জানান, ষড়রিপু ছবিটির গল্প নারীপ্রধান। এখানে তিনি রাকা চরিত্রে অভিনয় করবেন। আগামী ২ মার্চ ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি। পাঁচ দিন শুটিংয়ের পর ঢাকায় ফিরবেন সাবা।

উল্লেখ্য ‘ষড়রিপু’ সাবা অভিনীত ষষ্ঠ চলচ্চিত্র। এর আগে ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’সহ পাঁচটি ছবিতে অভিনয় করেছেন তিনি। সংখ্যায় কম হলেও প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিত এবং পুরস্কৃত হয়েছেন সাবা।

প্রতিক্ষণ/এডি/আকিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G