সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ১২:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

sekh-hasenaসংবিধান ও গণতন্ত্র রক্ষায় অন্যান্য প্রতিষ্ঠানের মতো যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে কক্সবাজারের রামুতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে রামু সেনানিবাসের হেলিপ্যাডে অবতরণ করেন।

এ সময় তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া ও ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল এএইচ হাসান।

পরে তাকে কুচকাওয়াজের মাধ্যমে রাষ্ট্রীয় সালাম জানান সেনাবাহিনীর প্যারেড কমান্ডার মেজর জয়নুল আবেদীন চিশতি।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত শ্রীমৎ সত্যপ্রিয় মহাথের, লে. কর্নেল মাজহারুল আল-কবির ও সরকারের সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতরাও অংশ নিয়েছেন।

প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G