আরও অনেকের ফোনালাপ ফাঁস হবে
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম
মান্না আর খোকার ষড়যন্ত্র বেরিয়ে এসেছে , আরও অনেকের ফোনালাপ ফাঁস হবে বলে মন্তব্য করেছেন কামরুল ইসলাম।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের এক মানববন্ধনে রবিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, বিদেশী বন্ধুরা যতই বলুক কোনো সংলাপ হবে না। কেবল মানুষ পোড়ানো বন্ধ হলেই সংলাপ হতে পারে ।
তিনি আরো বলেন ,যারা সুশীল সাজার চেষ্টা করছেন তারা নিরপেক্ষ নয়, নিরপেক্ষতার ভান করছেন। আড়ালে থেকে তারা সন্ত্রাসী তৎপরতা ও জঙ্গিবাদকে উসকানি দিচ্ছেন।
বিএনপির প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক ও রাজনৈতিক কর্মসূচিতে ফিরে আসলে আপনাদের আমরা বাধা সৃষ্টি করব না। কিন্তু আগুন নিয়ে খেললে নিজেরাই আগুনে পুড়বেন।
আয়োজক সংগঠনের সভাপতি মনিরুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন নাজমুল হাসান পাখী, সালাউদ্দীন, হাফিজ মাহবুবুর রহমান প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/রবি
























