এটিএন বাংলায় এবার সোহেল রানা সপ্তাহ
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব অভিনীত মাসুদ পারভেজ ওরফে সোহেল রানার ছায়াছবি নিয়ে মার্চ মাসের প্রথম সপ্তাহজুড়ে এটিএন বাংলায় প্রচার হবে সোহেল রানা চলচ্চিত্র সপ্তাহ। চলচ্চিত্রগুলো রবি থেকে বুধবার সকাল ১০টা ৪০ মিনিট এবং বৃহস্পতি থেকে শনিবার দুপুর ৩টা ১০ মিনিটে প্রচার হবে।
যিনি বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ওরা ১১ জন ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এরপর ১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে কাজী আনোয়ার হোসেন এর বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানা নামে একটি গল্প অবলম্বনে মাসুদ রানা ছবির নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।
সোহেল রানা চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ ভূষিত হন। এর মধ্যে ১৯৯৬ সালে দিলীপ বিশ্বাস পরিচালিত অজান্তে ছবির জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা এবং ২০০৩ সালে মহাম্মদ হান্নান পরিচালিত সাহসী মানুষ চাই ছবিতে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে এ সম্মান অর্জন করেন। যার করণে অভিনেতা-অভিনেত্রীদের সম্মানে এটিএন বাংলা ধারাবাহিক ভাবে পালন করে আসছে এই অনুষ্ঠান।
১ লা মার্চ প্রচার হয়েছে শহিদুল ইসলাম খোকন পরিচালিত কমান্ডার ছবিটি। এ ছবিতে অভিনয় করেছেন সোহেল রানা, সুবর্ণা মুস্তাফা, ইলিয়াস কাঞ্চন প্রমুখ।
২ মার্চ প্রচার হবে নূর হোসেন বলাই পরিচালিত ছায়াছবি দাগি। এতে অভিনয় করেছেন সোহেল রানা, অঞ্জু ঘোষ, রাজিব প্রমুখ।
৩ মার্চ প্রচার হবে মঈন বিশ্বাস পরিচালিত ভুল সবই ভুল ছবিটি। এ ছবিতে অভিনয় করেছেন সোহেল রানা, ববিতা, পূণির্মা, আমিন খান প্রমুখ।
৪ মার্চ প্রচার হবে ইফতেখার জাহান এর শক্তির লড়াই। এ ছবিতে অভিনয় করেছেন সোহেল রানা, নতুন, মোস্তফা, ড্যানি সিডাক।
৫ মার্চ প্রচার হবে কমল সরকার পরিচালিত ক্ষ্যাপা বাসু। এ ছবিতে অভিনয় করেছেন সোহেল রানা, রিয়াজ, পপি, চম্পা প্রমুখ।
৬ মার্চ প্রচার হবে মুহম্মদ হাননান পরিচালিত সাহসী মানুষ চাই। এ ছবিতে অভিনয় করেছেন সোহেল রানা, শাকিব, কেয়া, সাদেক প্রমুখ। এছাড়া সপ্তাহের শেষ দিনে ৭ মার্চ প্রচার হবে গাজী মাজহারুল আনোয়ার এর পরাধীন ছবিটি। এ ছবিতে অভিনয় করেছেন সোহেল রানা, শাবানা, জসিম, মৌসুমী প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/রনি
























