সজলের ‘পেট্রোল বোমা’
বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
রাজধানীর মগবাজারে একটি বাসে বোমা নিক্ষেপের সময় স্থানীয় জনগণ এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ নিয়েই নির্মাতা জি এম সৈকত নিয়ে তৈরি করেছেন ‘পেট্রোল বোমা’ নামে নতুন একটি নাটক। এ বিষয়ে নির্মাতা বলেন, সমসাময়িক বিষয় নিয়ে নাটকটি নির্মান করেছি আশাকরি দর্শকদের ভালো লাগবে।
এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, সজল, মৌসুমী হামিদ, পারভেজ মোশাররফ, নাতাশা, জেরিন, সাজু , রেশমী, এস এম মহসীন, উচ্ছাস, মিলন, দোলন প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/সুমন
























