সন্তানকে বাসের নিচে ছুড়ে দিলেন বাবা

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ৮:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

gopalgonjগোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি এলাকায় এক পিতা তার কন্যা শিশুকে চলন্ত বাসের নিচে ছুড়ে ফেলে হত্যা করেছেন।

রোববার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

চার বছরের নিহত শিশুর নাম বিশা। তার পিতার নাম বিকাশ বিশ্বাস।  বিকাশের বাড়ি উপজেলার ভেন্নবাড়ি গ্রামে। ঘটনার পর পুলিশ ঘাতক পিতাকে গ্রেফতার করেছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকাশ নিজের মেয়েকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের ভেন্নবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে আসে। এ সময় বিকাশ টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী একটি চলন্ত বাসের নিচে শিশু সন্তান বিশাকে ছুঁড়ে মারে।

স্থানীয়রা এ ঘটনা দেখে হতবাক হয়ে যায়। তারা জানায়, সকাল ১১ টার দিকে বিকাশ সরকার তার শিশুকন্যা বিশা সরকারকে টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী একটি চলন্ত বাসের নিচে ছুড়ে মারেন। এতে বিশা মারাত্মক আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে কি কারণে শিশু সন্তানকে এভাবে বাসের নিচে ফেলে হত্যা করা হয়েছে জানা যায়নি। রহস্য উদঘাটনের জন্য ঘাতক বিকাশকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

এদিকে পুলিশের হাতে গ্রেফতার সন্তান হত্যাকারী বিকাশের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।

প্রতিক্ষণ /এডি/মিজান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G