স্কাইপে ভিডিও দেখা না গেলে যা করবেন

প্রকাশঃ মার্চ ২, ২০১৫ সময়ঃ ৯:৩৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১১ পূর্বাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

ভি77bef9157f66548e2bebfa8ed23a5bbeডিও কলের জন্য সবাই স্কাইপ ব্যবহার করে থাকে। আর ডেস্কটপে স্কাইপ ভিডিও কলে অনেক সময়ই ভিডিও দেখা যায়না। আর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় দেয়া হল।

ড্রাইভার চেক করুন
ডিভাইস ম্যানেজারে গিয়ে বর্তমান ড্রাইভার ভার্সন চেক করতে হবে। উইন্ডোজের বেশীরভাগ ভার্সনে control panel > sistem > device manager। এবার ওয়েব ক্যাম ডিভাইসে রাইট ক্লিক করে ‘properties’ নির্বাচন করতে হবে। এবার এখানে ড্রাইভারের তারিখ দেখা যাবে। যদি পুরনো তারিখ দেখা যায় তাহলে ইন্টারনেটের মাধ্যমে ড্রাইভার আপডেট করতে হবে।

স্কাইপ সঠিকভাবে কনফিগার করা হয়েছে কিনা নিশ্চিত হোন
আপডেট করেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে স্কাইপ ভিডিও সেটিংস আবার চেক করতে হবে। স্কাইপ ওপেন করে Tools > Options এ গিয়ে ভিডিও সেটিংস দেখা যাবে। যদি নিচের চিত্রের মতো ছবি দেখা যায় তাহলে বুঝতে হবে স্কাইপ কনফিগার করা হয়নি।

আপনি হিডেন কিনা নিশ্চিত করুন
দেখতে হবে ‘Hide myself’ or ‘Stop My Video’ এই অপশনগুলো সিলেক্ট করা নেই।

প্রতিক্ষণ/এডি/জয়

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G