ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

প্রকাশঃ মার্চ ২, ২০১৫ সময়ঃ ৯:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

image_34466কুষ্টিয়া শহরতলীর জগতিতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ইমরান (১৫) নামে এসএসসি’র এক পরীক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জগতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ইমরান জগতির রমজান খান হিটু’র ছেলে। সে শহরের কলকাকলী বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল খালেক  জানান, বিকেলে ইমরান ও তার বন্ধু ইমনের নেতৃত্বে দুই দলের মধ্যে ক্রিকেট খেলা চলছিল।

খেলা চলাবস্থায় তাদের মধ্যে বিরোধ দেখা দিলে দুইগ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়।

এক পর্যায়ে ইমরানকে কুপিয়ে মারাত্মক জখম করে প্রতিপক্ষ। পরে স্থানীয়রা ইমরানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিক্ষণ/এডি/নয়ণ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G