কোম্পানীগঞ্জে আওয়ামী নেতাকে কুপিয়ে জখম

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ৮:৩৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৩ পূর্বাহ্ণ

ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

10541903_716618931746155_1880968840_n_61077নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নূরুল হুদা (৫৫) ও তার গাড়ি চালক বেলাল হোসেনকে (৩৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার (০২ মার্চ) দিনগত রাত ১০টার দিকে উপজেলার চরপারবর্তী ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের স্বজনরা  জানান, রাতে মোটরসাইকেল চালক বেলালকে নিয়ে স্থানীয় মৌলভীবাজার থেকে বাড়ি ফেরার পথে চরপারবর্তী ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের সামনে একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে তারা ন‍ূরুল হুদা ও বেলাল হোসেনকে কুপিয়ে জখম করে ফেলে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে নূরুল হুদার অবস্থার অবনতি হলে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বেলাল বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল হক বিষয়টি নিশ্চিত করে প্রতিক্ষণকে বলেন, বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় দুজন আহত হন। আর এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

প্রতিক্ষণ/এডি/রাজু

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G