সাংবাদিক বিপ্লব চক্রবর্ত্তী আর নেই

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ১১:৪০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

khulna_journalist_336557157খুলনার স্থানীয় দৈনিক জন্মভূমি’র প্রবীন সাংবাদিক বিপ্লব চক্রবর্ত্তী (৬০) আর নেই।

মঙ্গলবার ভোরে খুলনা মহানগরীর একটি বেসরকারি ক্লিনিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

পারিবারিক সূত্র জানায়, বর্তমানে তার মৃতদেহ নগরীর টুটপাড়ার বাসভবনে রাখা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় তার মরদেহ রূপসা মহাশশ্মানে দাহ করা হবে।

তিনি বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন বলে জানা গেছে।

এদিকে সাংবাদিক বিপ্লব চক্রবর্ত্তীর মৃত্যুতে খুলনার সাংবাদিক সমাজে শোকের ছায়া বিরাজ করছে।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G