অভিজিৎ হত্যাকান্ডের তদন্তে এফবিআই আসছে

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ২:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

FBIমুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা প্রকৌশলী অভিজিৎ রায় হত্যার তদন্তের জন্য চলতি সপ্তাহে বাংলাদেশে আসতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।

এ কথা জানিয়েছেন ডিএমপির মুখপাত্র এবং মহানগর পুলিশের যুগ্ম-কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম। মঙ্গলবার দুপুরে ডিবি কার্যালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদে তিনি এ কথা জানান।

গত ২৬ ফেব্রুয়ারি ড. অভিজিৎ রায়ের বর্বর হত্যাকাণ্ডের পর তা তদন্তে সহযোগিতা করতে বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেডারেল তদন্ত ব্যুরো (এফবিআই) প্রতিনিধি।

এছাড়া এফবিআই যুক্তরাষ্ট্র থেকে খুব শিগগির বাংলাদেশে একটি টিম পাঠাবে বলেও জানানো হয়। ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের তদন্তে এফবিআইকে যুক্ত করার বিষয়ে পরে বাংলাদেশ সরকারও সম্মত হয়।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্র দূতাবাসের এফবিআই প্রতিনিধি অভিজিতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সহযোগিতা দিতে পুলিশের সঙ্গেও যোগাযোগ করছে।

 

 

প্রতিক্ষণ/এডি/রাখি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G