‘ক্রাইং রুমে’ তিশা

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ৪:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১০ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

nusrat-imroz-tishaরিয়াদ বিন মাহবুব এর রচনা ও পরিচালনায় আসছে ‘ক্রাইং রুম’ নামে নাটকটি। যেখানে অরাশ চরিত্রে ইরেশ যাকের ও তার স্ত্রী ইশরা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।

ইংরেজি সাহিত্যের অধ্যাপক অরাশ খুবই অলস প্রকৃতির একজন মানুষ। তাই জীবনটা তার অগোছালো। তার স্ত্রী ইশরা এই অগোছালো জীবন দেখতে দেখতে অতিষ্ঠ।

একসময় অন্ধ হয়ে যায় অরাশ তারপরও তার জীবন আগের মতোই রয়ে যায়। এই নিয়ে ৪২ মিনিটের ফিকশন ‘ক্রাইং রুম’।

সম্প্রতি রাজধানীতে নাটকটির চিত্রধারণের কাজ শেষ হয়েছে।

নাটকটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘প্রত্যেকের দুঃখের আলাদা একটা জায়গা থাকে। আমি সেই আলাদা জায়গাটা বুঝাতে চেয়েছি। এখানে এই দম্পতির বাসায় আলাদা একটা কক্ষ থাকে। দুঃখের সময় সেই কক্ষে গিয়ে কান্না করেন তারা। সেই চিন্তাভাবনা থেকে আমার এই ‘ক্রাইং রুম’। আশা করি দর্শকদের ভালো লাগবে’।

‘ক্রাইং রুম’ নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে বলে জানিয়েছেন পরিচালক।

প্রতিক্ষণ/এডি/রনি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G