কোকোর চেহলাম আজ

প্রকাশঃ মার্চ ৪, ২০১৫ সময়ঃ ৯:৫৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

kokoবিএনপি​র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর চেহলাম আজ বুধবার অনুষ্ঠিত হবে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান  মঙ্গলবার রাতে বিষয়িট নিশ্চিত করেছেন।

এ উপলক্ষে বুধবার সকাল থেকে সারাদিন বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দোয়া এবং ফাতেহা পাঠের আয়োজন করা হয়েছে। বাদ আসর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

চেয়ারপারসনের কার্যালয় ছাড়াও সারা দেশে এ কর্মসূচি পালন করা হবে বলে জানান মারুফ কামাল।

তিনি আরও জানান, বেগম খালেদা জিয়া তাঁর পুত্রের মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া চেয়েছেন।

আরাফাত রহমান কোকো গত ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান। ২৭ জানুয়ারি তাঁর মৃতদেহ দেশে আনা হয়। ওই দিনই বায়তুল মোকাররমে জানাজা শেষে তাঁর লাশ বনানী কবরস্থানে দাফন করা হয়।

প্রতিক্ষণ /এডি/কামরুল

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G