যাত্রা শুরু করল আরইজেএফ, কমিটি গঠন

প্রকাশঃ মার্চ ৪, ২০১৫ সময়ঃ ১২:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

imageবিভিন্ন গনমাধ্যমের অর্থনৈতিক প্রতিবেদনের সঙ্গে যুক্ত রিপোর্টারদের নিয়ে যাত্রা শুরু করল সাংবাদিকদের নতুন সংগঠন রিয়েল এস্টেট জার্নালিস্ট ফোরাম (আরইজেএফ)।

সম্প্রতি রাজধানীর স্থানীয় একটি হোটেলে মাই টিভির সি এম আমিনুল মজলিশকে সভাপতি এবং বাংলাভিশনের রিশান নাসরুল্লাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে একটি কমিটি চূড়ান্ত করা হয়।

এই কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের শাহ আলম নূর, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের রুহুল আমীন রাসেল, সাংগঠনিক সম্পাদক এটিএন নিউজের গোলাম কাদির রবু, দপ্তর সম্পাদক দৈনিক ইনকিলাবের মাইনুল হাসান সোহেল, কোষাধ্যক্ষ পদে নতুন বার্তা ডটকমের এস এম এ কালাম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনয়ন করা হয়েছে চ্যানেল-নাইনের ফরহাদ হোসেনকে।

এছাড়া কার্য নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন চ্যানেল-২৪ এর ফারুক মেহেদী, দৈনিক নয়া দিগন্তের জিয়াউল হক মিজান, এটিএন বাংলার মোরশেদ আলম, এনটিভির হাসানুল শাওন, যমুনা টিভির সুশান্ত সিন্হা, দৈনিক বণিক বার্তার জেসমিন মলি এবং দৈনিক সমকালের মিরাজ শামস।

সংগঠনের সদস্য পদ পাওয়ার ক্ষেত্রে রিপোর্টিংয়ের অভিজ্ঞতার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার বিষয়টিকেও বিবেচনায় আনা হবে। সদস্যদের এবং সংবাদকর্মীদের পেশাগত মানন্নোয়নে কাজ করে যাবে সংগঠনটি।

প্রতিক্ষণ/এডি/রিফাত

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G