শুভর সাথে এবার পরী মনি

প্রকাশঃ মার্চ ৪, ২০১৫ সময়ঃ ৪:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৩ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

2904ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘দরদিয়া’ নামের ছবিতে এবার প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন পরী মনি ও আরিফিন শুভ। অর্থাৎ তাদের দুজনকে এ ছবির মাধ্যমে একসাথে দেখা যাবে।

ছবিটির চিত্রনাট্য লিখছেন আব্দুল্লাহ জহির বাবু এবং প্রযোজনায় অাছে টাইগার মিডিয়া।

এ প্রসঙ্গে পরী বলেন, ‘দুরন্ত টাইপের দুটি ছেলে-মেয়ের প্রেমের গল্প নিয়ে নির্মাণ হবে এটি। কাহিনী খুবই চমৎকার।’

এছাড়াও ছবিতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, আলীরাজসহ অনেকে।

এর অাগে পরী কাজ করেন শাকিব খান, বাপ্পি চৌধুরী, জায়েদ খানসহ অারও কয়েকজন নায়কের সঙ্গে।

প্রতিক্ষণ/এডি/আকিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G