মুক্তি পাচ্ছে সিনেমা ‘এই তো প্রেম’
বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
‘এই তো প্রেম’ সিনেমার রিলিজের দিনক্ষণ গত কয়েক বছর ধরেই অনেকবার নির্ধারণ করলেও পরবর্তীতে পিছিয়ে যান নির্মাণ সংশ্লিষ্টরা।
তবে এবার শেষ পর্যন্ত অাগামী ১৩ মার্চ অালোর মুখ দেখতে যাচ্ছে এই সিনেমা। এর কাহিনীতে মুক্তিযুদ্ধের পাশাপাশি একটি রোমান্টিক গল্প তুলে ধরা হয়েছে। অভিনয় করেছেন শাকিব খান ও বিন্দু।
হাবিবের গাওয়া ‘অামি তোমার মনের ভেতর’ গানটি এই ছবিরই।
সর্বশেষ গত ১৩ ফেব্রুয়ারি এটি হলে অাসার কথা ছিল। তবে এবার অার রিলিজের সময় পেছানো হবে না বলে জানান সিনেমাটির পরিচালক সোহেল অারমান। তিনি বলেন, ‘নানান কারণেই এই সময়টা লেগেছে। অার এটি ডিজিটাল পদ্ধতিতেই মুক্তি দেওয়া হচ্ছে’।
প্রতিক্ষণ/এডি/আবির
























