‘স্বাধীনতা পুরস্কার’ পাচ্ছেন রাজ্জাক

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ১২:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

image_1868_234423বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’ পাচ্ছেন এবার নায়ক রাজ রাজ্জাক। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এবং জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের জন্য এই সম্মাননা পাচ্ছেন তিনি। এ বছরের পুরস্কারের জন্য মনোনীতদের নাম চূড়ান্ত করে সরকারিভাবে এ তথ্য জানানো হয়।

২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস সামনে রেখে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রতিবছর এ পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মার্চ ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৫ সালের স্বাধীনতা পুরস্কার প্রদান করবেন।

১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতার টালিগঞ্জে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন নায়ক রাজ রাজ্জাক। বাবা আকবর হোসেন ও মা মিরারুন্নেসার কনিষ্ঠ সন্তান আব্দুর রাজ্জাক। তার অভিনয় জীবনের শুরুটা কলকাতার মঞ্চ নাটক থেকে হয়। তিনি ১৯৬৪ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাড়ি জমান। প্রথমদিকে রাজ্জাক তৎকালীন পাকিস্তান টেলিভিশনে ‘ঘরোয়া’ নামের ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হন। তিনি প্রায় ৩০০টি বাংলা ও উর্দু চলচ্চিত্রে অভিনয় করেছেন। পরিচালনা করেছেন প্রায় ১৬টি চলচ্চিত্র।

১৯৯০ সাল পর্যন্ত বেশ দাপটের সাথেই ঢালিউডে সেরা নায়ক হয়ে অভিনয় করেন রাজ্জাক। জাতীয় চলচ্চিত্র আজীবন সম্মাননা পুরস্কার, মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননাসহ অর্জন করেন অসংখ্য সম্মাননা।এছাড়াাও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন তিনি

উল্লেখ্য সাবেক অর্থমন্ত্রী শাহ্ এ এস এম কিবরিয়া, বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান, প্রথিতযশা সাংবাদিক প্রয়াত সন্তোষ গুপ্ত, মুক্তিযুদ্ধ পরিচালনায় বিশেষ ভূমিকা পালনকারী মরহুম কমান্ড্যান্ট মানিক চৌধুরী, রাজশাহী রেঞ্জের ডিআইজি শহীদ মুক্তিযোদ্ধা মামুন মাহমুদ, মোজাফফর আহমেদ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিউটের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হোসেন মণ্ডল এবং দেশের সংস্কৃতি ক্ষেত্রে অবদানের জন্য এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা আব্দুর রাজ্জাক।

তবে পুরস্কারের জন্য মনোনীতরা একটি করে সোনার পদক এবং একটি সম্মাননাসূচক প্রত্যয়নপত্র পাবেন। এর সঙ্গে নগদ পুরস্কার হিসাবে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে দেওয়া হবে।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G