মেট্রোপলিটন পুলিশের অনুষ্ঠানে তারকারা

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ১:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৩ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

dance_bg_388060643অনন্ত জলিল, ফেরদৌস, আরিফিন শুভ, ইমন, নিরব, বিদ্যা সিনহা মিম, শখ, মেহজাবিন, আইরিন ,অহনা, নায়লা নাঈম ও প্রীতম বেশকিছু জনপ্রিয় গানের সঙ্গে নাচতে দেখা যাবে তাদের। দর্শকদের মনেই হতে পারে কোন ছবিতে এত তারকারা নাচবেন একসাথে? অবশ্য কোন ছবিতে না। তাদের সবাইকে দেখা যাবে একটি অনুষ্ঠানে নাচতে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪০ বছর বর্ষপূর্তি হচ্ছে আজ ৫ মার্চ। এ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনে সন্ধ্যায় হতে যাচ্ছে জাঁকজমক সাংস্কৃতিক অনুষ্ঠান। আর সেখানেই অংশ নিতে দেখা যাবে সবাইকে।

এর মধ্যে ফেরদৌস ও শখ ‘আসসালামু আলাইকুম বেয়াইন সাব’, অনন্ত জলিল ‘শোনরে হৃদয়হীনা’, ইমন ও মেহজাবিন ‘চুপিচুপি বলো কেউ’, নিরব, অহনা ও আইরিন ‘নিটোল পায়ে রিনিক ঝিনিক’, আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম ‘আমি নিঃস্ব হয়ে যাবো’, প্রীতম ও নায়লা নাঈম ‘ঠোঁট পর ভোট’ গানে মঞ্চে নিজেদের পরিবেশনা উপস্থাপন করবেন।

অনুষ্ঠানটির আয়োজন করেছে গানবাংলা টিভি। নৃত্য পরিচালনা করছেন ঈগলস ড্যান্স গ্রুপের তানজিল। রাজধানীর নিকেতনের ঈগলসের কার্যালয়ে কয়েকদিন ধরে চলছিলো তারকাদের মহড়া। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নুসরাত ফারিয়া।

প্রতিক্ষণ/এডি/তামান্না

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G