খালেদাকে গ্রেফতারে চাপ নেই

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ৫:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

nasimবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতারে সরকারের উপর কোনো চাপ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম।

তিনি বলেন, ভয়কে জয় করেই শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এগিয়ে যাবে।

আজ বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত যৌভসভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

৭ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা সফল করতে এ যৌথসভার সভার আয়োজন করা হয়।

নাসিম জানান, খালেদা জিয়াকে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো চাপ নেই। আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাসময়ে ব্যবস্থা নেবে।

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সত্ত্বেও গ্রেফতার না হওয়া কার ব্যর্থতা এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, এটা কারও ব্যর্থতা নয়।

অজ্ঞাত স্থান থেকে বিএনপির বিবৃতি পাঠানোর বিষয়ে মন্ত্রী বলেন, আগে হাওয়া ভবন থেকে সব কিছু করা হতো, এখন হাওয়ায় বিবৃতি দেওয়া হচ্ছে। বিবৃতিতে বিভিন্ন হুমকি সম্পর্কে তিনি আরও বলেন, কাপুরষদের আস্ফালনের কোনো উত্তর দেব না।

প্রতিক্ষণ /এডি/মেজবা

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G