বাংলাদেশি ৪ কানাডীয় কিশোর আইএসে

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ৯:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

is bdবাংলাদেশি বংশোদ্ভূত কানাডার ৪ কিশোর মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিয়েছে বলে দাবি করেছে দেশটির জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা।

কানাডার সিবিসি টিভির অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আইএসের প্রকাশ করা একটি ভিডিওচিত্রের সূত্র ধরে ওই চার কিশোরের আইএসে যোগ দেওয়ার কথা দাবি করেছে কানাডার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা।

এন্ড্রু পলিন ওরফে আবু মুসলিম নামের এক কানাডীয় গত গ্রীষ্মে সিরিয়ায় আইএসের হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত হন। এরপর ওই ভিডিওচিত্র প্রকাশ করে আইএস।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার দাবি, এই চার কিশোর হলো তাবিরুল হাসিব, আবদুল মালেক, নুর ও আদিব।

কানাডায় জন্ম নেওয়া চার কিশোরের সবাই স্কুলছাত্র। তাদের বয়স ২০ বছরের নিচে। এ ঘটনায় তাদের বাবা-মা উদ্বিগ্ন।
২০১২ সালে এই চার কিশোর প্রথম নিখোঁজ হয়।

অভিভাবকেরা বিষয়টি টরন্টো পুলিশকে জানান। পরে পুলিশ জানতে পারে, আইএসে যোগ দিতে আবু মুসলিমের সঙ্গে ওই চার কিশোর কানাডা ছেড়েছে।

নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর অভিভাবকেরা জানতে পারেন তাদের সন্তানেরা তখনো সিরিয়ায় প্রবেশ করেনি। তারা লেবাননে অবস্থান করছে। পরে তারা লেবাননে গিয়ে বুঝিয়ে ছেলেদের কানাডায় ফিরিয়ে আনেন। জব্দ করা হয় তাদের পাসপোর্ট।

২০১৪ সালের ৬ জুলাই চার কিশোর টরন্টো থেকে আবার নিখোঁজ হয়। এবার তারা মোহাম্মদ আলী নামের এক ব্যক্তির সঙ্গে তুরস্কের উদ্দেশে টরন্টো বিমানবন্দর ছাড়ে। পরে ইস্তাম্বুল থেকে টুইটারে বার্তা দেন মোহাম্মদ আলী। এতে সিরিয়ায় প্রবেশ করার পথ জানতে চান তিনি।

নাম প্রকাশ না করে পূর্ব টরন্টোর বাংলাদেশি কমিউনিটির এক নেতা জানান, এ ঘটনায় ওই চার কিশোরের বাবা-মা হতাশ ও উদ্বিগ্ন। পুলিশ ও গোয়েন্দা বিভাগের লোকজন ঘন ঘন তাদের জিজ্ঞাসাবাদ করছেন। এসব কিশোরদের বাবা-মা তাদের ফেরার প্রতীক্ষায় প্রহর গুণছেন।

প্রতিক্ষণ /এডি/আদনান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G