বিয়ের পিঁড়িতে নওরীন

প্রকাশঃ মার্চ ৬, ২০১৫ সময়ঃ ২:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

Nawreen-3-794x526আংটি বদলের চার মাস পর বিয়ের পিঁড়িতে বসলেন ক্লোজআপ ওয়ান খ্যাত সঙ্গীতশিল্পী নওরীন। পাত্র রেজওয়ান আহমেদ সিদ্দিকী প্রভাত রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। এর আগে গেল বছরের ১৮ অক্টোবর প্রভাতের সঙ্গে নওরীনের আংটি বদল হয়।

শুক্রবার সকালে নওরীনের মিরপুরের বাসায় বর রেজওয়ান আহমেদ প্রভাতের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় উভয় পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার রাতে নওরীনের গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। এসময় সংগীতাঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।

এদিকে শুক্রবার সন্ধ্যায় মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে নওরীনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উভয় পরিবারের আত্মীয়স্বজন ছাড়াও সঙ্গীতাঙ্গনের অনেককে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিয়ে সম্পর্কে নওরীন জানান, ঢাকা সিটি কলেজে পড়ার সময় প্রভাতের সঙ্গে তার পরিচয় ঘটে। এরপর থেকে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক চলতে থাকে। অবশেষে পরিচয়ের ৮ বছর পর বিয়ের পিঁড়িতে বসলেন দুজনে।

উল্লেখ্য, কৃষ্ণচূড়া এবং চুপিসারে শিরোনামে দুটি একক অ্যালবামের পাশাপাশি বেশ কয়েকটি মিশ্র অ্যালবাম এবং চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G