কবি হিসেবে পুরস্কার পাচ্ছেন কুসুম সিকদার

প্রকাশঃ মার্চ ৭, ২০১৫ সময়ঃ ৩:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৯ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

kushum_Lead20120313171446কুসুম সিকদারের নিজের লেখা প্রথম কবিতার বই ‘নীল ক্যাফের কবি’র মাধ্যমে অমর একুশে বইমেলায় কবি হিসেবে আত্মপ্রকাশ করেন। কিন্তু কুসুম সিকদার শুধু কবি হিসিবেই আত্মপ্রকাশ করেননি, বরং ‘নীল ক্যাফের কবি’র জন্য এবার পুরস্কারও পাচ্ছেন তিনি।

সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কারের ‘খ’ শাখায় (প্রথম বই বিভাগ) পুরস্কার হিসেবে তিনি পাবেন ১০ হাজার টাকা ও একটি ক্রেস্ট। অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত ‘নীল ক্যাফের কবি’ বইতে মোট ৩৪টি কবিতা রয়েছে।

একই বিভাগে পুরস্কার পাচ্ছে অনিন্দ্য থেকে প্রকাশিত মাহবুব আজীজের ‘ঠিক সন্ধ্যার আগে’, সময়কাল থেকে প্রকাশিত গালিব রহমানের ‘যে সুতোয় বোনা যায় সমতল আবাস’।

আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান জানান, আগামী ৮ মার্চ দুপুর ১২টায় তেজগাঁওস্থ চ্যানেল আই ভবনে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে। এখানে থাকবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও আনন্দ আলোর সম্পাদকমন্ডলীর সভাপতি ফরিদুর রেজা সাগর এবং সিটিব্যাংক এনএ’র ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ সিটি কান্ট্রি অফিসার রাশেদ মাকসুদ।

প্রতিক্ষণ/এডি/সুমন

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G