চট্টগ্রামে জামায়াত নেতা আটক

প্রকাশঃ মার্চ ৮, ২০১৫ সময়ঃ ১০:১৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৩ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

ATOKচট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক আহসান উল্লাহ চৌধুরীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

হালিশহর থেকে রোববার রাত আড়াইটার দিকে তাকে আটক করা হয়।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এস এম তানভীর আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, হালিশহরে একটি বাসা থেকে আহসান উল্লাহ চৌধুরীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীতে নাশকতার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির বলেন, ‘আমরা কেউ জামায়াতের আমিরকে আটক করিনি। এ ব্যপারে কিছু জানিনা। গ্রেফতার করলে হয়তো অন্য কেউ করেছে।’

প্রতিক্ষণ /এডি/বেলাল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G