এটিএন বাংলায় চলছে ফেরদৌস সপ্তাহ
বিনোদন রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
এবার এটিএন বাংলায় ৮ মার্চ (আজ) অর্থাৎ নারী দিবসেই হাজির হয়েছেন বাংলার অন্যতম সুপার হিরো ফেরদৌস। তবে কোন নারী দিবসের অনুষ্ঠান নিয়ে নয়।
এটিএন বাংলার স্পেশাল আয়োজন তারা তারকাদের ছবি প্রচার করছে। সেই ধারাবাহিকতায় এটিএন বাংলায় শুরু হয়েছে ফেরদৌস অভিনীত ছবি নিয়ে সপ্তাহব্যাপী আয়োজন।
সিনেমাগুলো রবি থেকে বুধবার সকাল ১০টা ৪০ মিনিট এবং বৃহস্পতি থেকে শনিবার দুপুর ৩টা ১০ মিনিটে প্রচার হবে। এতে দেখানো হবে সাতটি ছবি। এর মধ্যে রবিবার প্রচার হয়েছে আজিজুর রহমান পরিচালিত ‘দুঃখিনি জহুরা’।
৯ মার্চ এ কে সোহেল পরিচালিত ‘জামেলা সুন্দরী’,
১০ মার্চ কালাম কায়সার পরিচালিত ‘কারাগার’,
১১ মার্চ রকিবুল আলম রকিব পরিচালিত ‘দজ্জাল শাশুড়ী’,
১২ মার্চ এ কে সোহেলের ‘বন্ধক’,
১৩ মার্চ বাদল খন্দকারের ‘মিস ডায়না’,
ও ১৪ মার্চ থাকছে আরিফ মাহমুদ পরিচালিত ‘খেয়া ঘাটের মাঝি’।
প্রতিক্ষণ/এডি/সাইমন
























